সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় জমির মাটি কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী ছেলে ও বোন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামে কুয়েত প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখলের উদ্দেশ্যে মাটি কেটে নেওয়ায় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও বোনকে মারধর করে মেবাইল ফোন ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে প্রবাসী মশিউর রহমান সোহাগের স্ত্রী আহত ফেরদৌসি লিজা বাদী হয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বানারীপাড়া থানায় চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের মো. মাসুম (২৫),শাহনাজ বেগম (৫৯),আঁখি বেগম(২৫),মনি বেগম(২০) ও মো.ফরিদকে (৬৫) আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে, একই ইউনিয়নের সোনাহার গ্রামের কুয়েত প্রবাসী মশিউর রহমান সোহাগদের পাশর্^বর্তী বলিয়ারকাঠি গ্রামের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে আসামীরা মালিকানা দাবি করে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর ধারবাহিকতায় শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে আসামীরা জবর দখলের উদ্দেশ্যে ওই সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার সময় প্রবাসী সোহাগের স্ত্রী ফেরদৌসি লিজা (৩০) তাতে বাধা দেয়। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে তার গলায় থাকা স্বর্নের চেইন,কানের দুল,নাক ফুল,হাতের আংটি ও এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্ষা করতে তার ননদ নিলুফা বেগম (৪০) ও ছেলে জিহাদ (১১) এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে খুন-জখমের হুমকি দিয়ে আসামীরা চলে যায়। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আসামীরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন। এনিয়ে বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা ও একাধিবার শালিস বৈঠকেও বিষয়টির কোন সুরাহা হয়নি। এ ব্যপারে কুয়েত প্রবাসী মশিউর রহমান সোহাগ বলেন, তাদের ক্রয়কৃত সম্পত্তি এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত শাহনাজ বেগম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। এ বিষয়ে বানারীপাড়া খানার ওসি মো. মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় জমির মাটি কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী ছেলে ও বোন আহত

আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫