১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বাবুগঞ্জে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চলমান প্রকল্প “রিইন্ট্রিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” এর অধীনে এই স্কুল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সেক্টর স্পেশালিস্ট- সাইকোসোশ্যাল কাউন্সেলর তরুন মিত্র, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বরিশাল। তিনি বলেন, “বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ এবং ভুক্তভোগীদের জরুরি সাহায্য প্রদান সহ মনোসামাজিক সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ প্রদান করা হয়।”

এছাড়াও উপস্থাপনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাবুগঞ্জ উপজেলার ফিল্ড অর্গানাইজার আবু হানিফ ও কেদারপুর ইউনিয়ন ভলান্টিয়ার রাবেয়া আক্তার নিপা।
স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিদেশ ফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসনের নানা বিষয় তুলে ধরেন।

সবশেষে, পুনরেকত্রীকরণ ও রেমিটেন্স ব্যবস্থাপনার উপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ১৫ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

এ ধরনের উদ্যোগ অভিবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের নিরাপদ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019