সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কেরুজ ক্লাবের পাশে বোমা সাদৃশ্য, ঘিরে রেখেছে প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ক্লাবের পাশে বোমা সাদৃশ্য লাল টেপ মড়ানো একটি বস্তুকে পড়ে থাকতে দেখে সারাদিন কৌতুহল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এসে এলাকাটি সিল করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে দেয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেরুজ জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের রাস্তার পাশে লাল টেপ মড়ানো একটি (কৌটা) বস্তু দেখতে পান ক কোম্পানির কর্মরত কয়েকজন নিরাপত্তা কর্মী। বোমা হতে পারে এই সন্দেহজনক হওয়ায় দ্রুত তারা প্রথমে কেরুজ প্রশাসন পরে দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও হুমায়ূন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে সিল করে দেয় ও এলাকাটির আশপাশে কাউকেই আসতে নিষেধ করে।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন,রাজশাহী র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনি বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বিক হাসান বলেন ক্লাবের পাশে বোমা সাদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে বোমা কিনা এটা এখনো নিশ্চিত নয় বোম্ব ডিসপোজাল টিম আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বোমা নিস্ক্রিয় টিম ঘটনাস্থলে পৌছাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরুজ ক্লাবের পাশে বোমা সাদৃশ্য, ঘিরে রেখেছে প্রশাসন

আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫