সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনায় জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় বাসষ্টান্ড মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সাধারন সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার বাদ এশা দর্শনা বাসষ্ট্যান্ডে এ সভা ওয়ার্ড জামায়া‌তের সভাপতি সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু হানিফের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।উক্ত সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা শাখার সেক্রেটারী মাহাবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম, দর্শনা পৌর শাখার আমীর সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু, দর্শনা পৌর যুব জামায়া‌তের সভাপ‌তি গোলাম স‌রোয়ার, পৌর বাইতুল মা‌লের সে‌ক্রেটা‌রি আব্দুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্ত‌ব্যে মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, বিগত আওয়ামী সরকার অন্যায় ভাবে জামায়াতকে কথা বলতে দেয়নি। আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। বছরের পর বছর বাড়ীতে ঘুমাতে দেয়নি। উপজেলা পরিষদের মিটিং শেষ করে বের হচ্ছি, ওসি এসে বললেন স্যার একটু থানায় যেতে হবে। থানায় নিয়ে মামলা দেয়া হলো। এজাহার পড়ে দেখি আমরা নাকি উপজেলা মসজিদের সামনে দাঁড়িয়ে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? সেই জালিম বিদায় হয়েছে। এখন আল্লাহ সুযোগ দিয়েছেন আপনাদের সামনে ইসলামের দাওয়াত প্রকাশ্যে খোলা ময়দানে দেয়ার। জামায়াতে ইসলামী এমন একটা দেশ চায় যেখানে ব্যবসায়ী স্বাধীনভাবে তার ব্যবসা করবে, কাউকে চাঁদা দিতে হবেনা। হাট ঘাট কেউ দখল করবেনা। সুষ্ঠ, সুশৃঙ্খল, চাঁদাবাজ ও দূনীতি মুক্ত দেশ গড়ার স্বপ্ন জামায়াত দেখে। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাদের বলেন, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ পরাণের দেশ, এখানে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারেনা। আজ ইসলামের রাজ কায়েমের আন্দোলনে সকলকে শরীক হতে হবে। একটা বিপ্লব শেষ হয়েছে। আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। যে বিপ্লবের স্বপ্ন আমাদের পূর্ব পুরুষেরা দেখতেন। সভাশেষে দর্শনা বাসষ্ট্যান্ডে সাম্প্রতিক সময়ে মৃত্যূ বরণ কারী কয়েকজন ব্যবসায়ী ও আগস্ট বিপ্লবের শহীদদের জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫