সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন স্বামীও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পঞ্চগড়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন স্বামী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনিও মারা যান। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আমিনা খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী মো. আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হন।

নিহত আমিনা খাতুনের (৪০) বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকায়। তার স্বামী মো. আকতার হোসেনও (৪৫) একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন স্বামীও

আপডেট সময় : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫