সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা আটক, পিটুনি দিয়ে পুলিশে দিল শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পরীক্ষা দিতে এসে ছাত্রদের হাতে আটক হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম‌। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরীক্ষা ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নানা সময় হুমকি-ধামকি দিতেন এই ছাত্রলীগ নেতা।

সকাল ১০টায় এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৩০ মিনিট পরীক্ষা দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলএলবি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন আলী বলেন, পরীক্ষা শুরুর পর কয়েকজন ছাত্র তাকে বাইরে নিয়ে যায়। তিনি ছাত্রলীগ ছিলেন নাকি অন্য কিছু তা জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাবেক এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। নিয়মিত মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা আটক, পিটুনি দিয়ে পুলিশে দিল শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:২৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫