সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নেন সাধারণ সম্পাদক সৌমিককে অন্য মিলে বদলীর খবরে বিক্ষোভ ও কর্মবিরতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আসছে ১৬ ফেব্রুয়ারী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় সুগার মিলে বদলী প্রত্যাহার দাবীতে কেরুজ মিলে আখ মাড়াই চিনি ও মদ উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেরুজ সাধারণ শ্রমিকরা জানতে পারে ১৬ ফেব্রুয়ারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় বদলী করা হয়েছে। তখনই শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করতে থাকে।রাখে
মাড়াই কার্যক্রম বন্ধ। আসন্ন সিবিএ নির্বাচনের পূর্বেই শ্রমিক নেতাকে বদলী করার কারনে এই অসন্তোষ।অভিযোগের তীর কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এবং কারখানা মহা ব্যবস্থাপকের বিরুদ্ধে। সর্ব স্তরের শ্রমিক কর্মচারীর দাবি সাধারন সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রূপমের বদলী আদেশ প্রত্যাহার করতে হবে। অযোগ্য এমডিকে কেরু থেকে প্রত্যাহার করতে হবে সেই সাথে কারখানা ব্যবস্থাপকেরও প্রত্যাহারের দাবি জানিয়ে ফ্যাক্টরী অভ্যন্তর সহ জেনারেল অফিসে মিছিল করেছে কেরুর সর্ব স্তরের নেতা কর্মী ও সাধারন শ্রমিক কর্মচারীরা। এ সময় তারা মাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়। ডিস্ট্রিলারীর উৎপাদনও বন্ধ করে আন্দোলনে শরীক হয় ডিস্ট্রিলারীর শ্রমিক কর্মচারীরা। আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা নেতারা বলেন এমডির কারনে ইক্ষু রোপন কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আখ চাষীরাও এই এমডির আচরনে সন্তুষ্ট নয়। যে কারনে চাষিরা আখ চাষে নিরূৎসাহিত হয়ে আখ চাষ বন্ধ করে দিয়েছে। ফলে এই এলাকার বৃহৎ একমাত্র প্রতিষ্ঠানটি ধ্বংশের দ্বার প্রান্তে পৌছে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নেন সাধারণ সম্পাদক সৌমিককে অন্য মিলে বদলীর খবরে বিক্ষোভ ও কর্মবিরতি

আপডেট সময় : ০৬:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫