সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’ আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গতকাল মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় একাধিক পুলিশ সদস্য। এ ছাড়া কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। এর আগে জানুয়ারি মাসে হামলা হয় বনানী থানায়। আর ২৪ জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তবে এমন দুয়েকটি ঘটনাকে স্বাভাবিক বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, ‘পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫