২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
বিএনপির প্রোগ্রামে বিশেষ অতিথি আ.লীগ নেতা

বিএনপির প্রোগ্রামে বিশেষ অতিথি আ.লীগ নেতা

আজকের ক্রাইম ডেক্স: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।

জানা গেছে, গত বুধবার (২৯ জানুয়ারি) আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের পাশের চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে।

তখন ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয়সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এদিকে বিএনপির দলীয় সম্মেলন মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি-ভিডিও সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ‘এলাকার স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। এখন বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি।’

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের বক্তব্য নিতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019