সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশাল থেকে ১৫ রুটে বাস চলাচল বন্ধ : চরম ভোগান্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : যান ও মালের নিরাপত্তা চেয়ে বরিশালের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় এ রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

একটি অপ্রীতিকর ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে বরিশালের রুপাতলি বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনার তিনটি গাড়ি, তিনটি মোটরসাইকেল ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করার প্রতিবাদে এ ধর্মঘটের আহবান করেন শ্রমিকরা।

ধর্মঘট শুরু হওয়া রুটগুলো হলো বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা।

এসব রুটের আটটি মালিক সমিতির নেতৃবৃন্দরা শ্রমিকদের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছেন।এরপূর্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শ্রমিকরা এ ধর্মঘটের ঘোষণা দেন।

এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন।খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা রুপাতলী বাস টার্মিনালে গিয়ে বিক্ষোভ করেন।এ সময় দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন শ্রমিক ইউনিয়নের নেতারা। অপরদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার পর রাতে প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।পরে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর রাতে জান মালের নিরাপত্তা চেয়ে বাস ধর্মঘটের ঘোষনা করেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল থেকে ১৫ রুটে বাস চলাচল বন্ধ : চরম ভোগান্তি

আপডেট সময় : ০৭:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫