সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

সুন্দরবনে চামড়া পা মাথাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট:পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

রবিবার সন্ধ্যায় জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালিয়ে বনপ্রহরীরা ওই মাংস উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেন বনপ্রহরীরা। হরিণের মাংসের সঙ্গে রয়েছে মাথা, পা ও চামড়া। এছাড়াও জব্দ করা হয় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি)।

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাশিকারিদের শনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরবনে চামড়া পা মাথাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

আপডেট সময় : ১১:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫