সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি সাগর, সেক্রেটারি আমিরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার শাখার ২০২৫ সেশনের জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ কমিটি জেলার শিবিরের সদস্যদের গোপন ভোটে সভাপতি সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম নির্বাচিত হয়।এসময় চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি মহসিন এমদাদ জামেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. সালাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবু মুসা।
চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ গত সেশনে জেলা সেক্রেটারি ছিলেন। এবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের সন্তান ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র।অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম গত সেশনের জেলা কমিটির অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের ছাত্র ও দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের সন্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি সাগর, সেক্রেটারি আমিরুল

আপডেট সময় : ০৭:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫