সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতাল ও থানায় ফোন দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এরপর স্ত্রী নিজেই অ্যাম্বুলেন্স এবং থানায় ফোন দিয়ে পুলিশকে খবর দেন।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। এর আগে শুক্রবার (০৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী সোহাগ রাড়িকে (৩০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে স্ত্রী মোসা. হালিমাকে (২৬) আটক করে পুলিশ।

আহত সোহাগ রাড়ি বরিশালের বিমানবন্দর থানার চাঁদপাশা গ্রামের দুলাল রাড়ির ছেলে। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী। আটক হালিমা বরিশালের হিজলা থানার পূর্ব কান্দি গ্রামের মৃত সোনাবালি বেপারীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম সোহাগ ৪ বছর আগে প্রথম স্ত্রী থাকা অবস্থায় হালিমাকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর হালিমাকে নিয়ে সংসার শুরু করেন তিনি। দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতো সে।

কিন্তু বিষয়টি মানতে পারতো না দ্বিতীয় স্ত্রী হালিমা। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এতে রাগে ক্ষোভে স্ত্রী হালিমা গভীর রাতে স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ঘরে থাকা বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়।

ভুক্তভোগী সোহাগ রাড়ির ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান জানান, আমার ভাইকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার পুরুষাঙ্গের পুরো অংশ কেটে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। অসুস্থ সোহাগকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্ত্রী হালিমাকে আটক করা হয়েছে। সোহাগের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতাল ও থানায় ফোন দিলেন দ্বিতীয় স্ত্রী

আপডেট সময় : ০৭:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫