সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানের বদলীজনিত বিদায় সংবর্ধনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (ক্রাইম অ্যান্ড অপস) বদলীজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ।এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ মহিতুল ইসলাম, সদর সার্কেল, মোঃ শাহ আলম , সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
অনুষ্ঠান পুলিশ সুপার তার বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা” তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অতঃপর বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো সহ ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।




















