সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম,রাজশাহী মেডিকেলে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে,প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়।

সোমবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএ্যান্ড এফ পাড়ায় একটি চায়ের দোকানে তার বন্ধুদের সাথে বসে ছিল। দোকানে বসে ছিল। এসময় ১০/১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রনিয়ে ইকরামুলের উপর এলোপাতাড়ি হামলা চালায়।সঙ্গে থাকা বন্ধুরা এসময় পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশংকাজনক। রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানায়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম,রাজশাহী মেডিকেলে প্রেরণ

আপডেট সময় : ১১:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪