ঝালকাঠিতে জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার ২৭ শে ডিসেম্বর পালিত হয়েছে।
এ বিষয়ে উপলক্ষে দলীয় কার্যালয়ে বিকেলে জাতীয় ও দলিল পতাকা উত্তোলন করেন জাসাস এর জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব মোঃ বাদল হোসেন বিশ্বাস সহ নেতৃবৃন্দ।
সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো:সৈয়দ হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক ,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন ,পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস এর ঝালকাঠি জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝালকাঠি জেলা জাসাস এর সদস্য সচিব মোঃ বাদল হোসেন বিশ্বাস ,তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ।























