সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

যন্ত্রণা সইতে না পেরে ‘চিরকুট’ লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চট্টগ্রামে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এই বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদার (৭০)।

ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে লিখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।

তিনি বলেন, রোববার বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার আবু সাইদ সরদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ সরদারের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান আছে। তিনি ঐ বাসায় তার এক ছেলের পরিবারের সঙ্গে থাকতেন।

ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঐ কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি আত্মহত্যা করেছেন।

ওসি আরো বলেন, ঘটনাস্থলে আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। সেখানে লেখা হয়েছে- তিনি ক্যানসারে আক্রান্ত। অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। তবে শেষদিকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। ঐ চিরকুটের হাতের লেখা কয়েকজনকে দেখিয়েছি। তারা লেখাটি আবু সাঈদ সরদারের বলে শনাক্ত করেছেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যন্ত্রণা সইতে না পেরে ‘চিরকুট’ লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪