সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

এক ঘণ্টার জন্য ‘হিল্লা বিয়ের’ কথা বলে মসজিদে শারীরিক সম্পর্ক, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পরামর্শ নিতে গিয়ে ‘হিল্লা বিয়ের’ নামে মসজিদে এক মাদরাসাশিক্ষক শারীরিক সম্পর্ক গড়েছেন বলে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় বিচার চেয়েছেন ঐ নারী। এটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে।

আট মাস আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি জানাজানি হয়েছে। এতে অভিযুক্ত ইমামকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

জানা গেছে, বরখাস্ত হওয়া ইমামের নাম কফিল উদ্দিন। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদে ইমামতি করতেন।

শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন ইসমত আলী আশেকী। তিনি উপজেলার টেংরা মধ্যপাড়া এলাকার একটি কওমি মাদরাসায় শিক্ষকতা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরখাস্ত ইমাম কফিল উদ্দিন। তিনি বলেন, আশেকী হুজুর যে নারীকে সঙ্গে করে এনেছিলেন আমি তার সঙ্গে হুজুরের বিয়ে পড়িয়ে দিয়েছি।

স্থানীয়রা জানান, মসজিদের ভেতর শারীরিক সম্পর্ক করার বিষয় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় দাবির মুখে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি।

এ বিষয়ে টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, গত শনিবার (১৪ ডিসেম্বর) এক নারী কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে এসে অভিযোগ করেন।

ঐ নারী আমাদের জানান, স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তারা আবারো বিয়ে করতে চাইলে ঐ নারী মাদরাসাশিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরো পরামর্শ নেয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন। কফিল উদ্দিন ঐ নারীকে ইসমত আলীর সঙ্গে ‘হিল্লা বিয়ে’ দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন ঐ নারী।

আলফাজ উদ্দিন আরো বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টির সত্য মিথ্যা যাচাইবাছাইয়ের পর মুসল্লিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, মসজিদের ভেতর আশেকী হুজুর যে কাজ করেছে সেটি পাপ কাজ করেছে। তিনি আমাকে এক ঘণ্টার জন্য বিয়ে করে শারীরিক সম্পর্ক করে তালাক দিয়েছেন। পরে তিনি বলেছেন, তিন মাস পর আমি বিয়ে করতে পারব। আমি তার বিচার চাই।

অভিযুক্ত মাদরাসাশিক্ষক ইসমত আলী আশেকী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে তারা এসেছিল। পরে অনুরোধ করলে আমি ঐ নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। কার সঙ্গে হালাল করা হয়েছিল? এমন প্রশ্নের উত্তরে তিনি প্রথমে বলেন, পরে জানাব, আমি এখন মাহফিলে যাচ্ছি। পরবর্তীতে তিনি বলেন, যার সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন তার নাম ঠিকানা বলতে পারব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এক ঘণ্টার জন্য ‘হিল্লা বিয়ের’ কথা বলে মসজিদে শারীরিক সম্পর্ক, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪