সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নে মাসুদ স্বপদে বহালের হাই কোর্টের রিটের রায়, বাস্তবায়নে মিলতে পারে ভাগ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের ৯ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ চাকুরি মেয়াদ শেষ হওয়ার কারণে ১৭ অক্টোবর অবসর গ্রহন করেন। অবসর গ্রহন করলেও মাসুদুর রহমান শ্রমিক কর্মচারী ইউনিয়নের চলতি দায়িত্ব পূর্ণ সময় পালনের দাবীতে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে হাই কোর্টে রিট করে। অন্যদিকে গত ১৮ অক্টোবর ইউনিয়নের ১ নং যুগ্নসাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ কে দায়িত্ব ভার বুঝিয়ে দেন। ১৯ অক্টোবর অনুষ্ঠানিকভাবে হাফিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করান মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। শপথ অনুষ্ঠানের ১ মাস ২৩ দিনের মাথায় গত ১২ ডিসেম্বর মাসুদুর রহমানের রিটে আবেদনের রায় দিয়েছেন হাই কোর্ট। মাসুদুর রহমান জানান, ২০১৭ সালের শ্রম আইনের ধারা অনুযায়ি অবসর গ্রহনের পরও নির্বাচিত প্রতিনিধি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। এমনটি সাধারণসভায় সংখ্যাগোরিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে অবসর গ্রহনকারী
শ্রমিক-কর্মচারিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার বিধান রয়েছে। গত ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ তারিখে শপথ ও দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ফলে আগামি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত্ব নির্বাচনের আগ পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক পদে বহাল থাকবেন। এক প্রশ্নের জবাবে মাসুদুর রহমান আরো জানান, ৫ আগষ্টের পর হাই কোর্টের কার্যক্রম নিয়মিত না থাকায় তার আবেদন জমা ছিলো আইনজীবির কাছেই। চলতি মাসের ২ তারিখে আদালত আবেদন আমলে নেন এবং ১২ তারিখে তার পক্ষে রায় দিয়েছেন। বর্তমান পরিষদের সভাপতিকে রায় মোতাবেক কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিজ্ঞ বিচারক। এন সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এ দিকে দায়িত্বভার গ্রহনকারী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, এ ধরণের কোন নিয়ম নেই। প্রয়োজনে এ রায়ের বিপক্ষে আপিল করা হবে। আমি গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব পেয়েছি। ফিরোজ আহমেদ সবুজ বলেন, আদালতের কাগজপত্র পেয়েছি। তবে আইন জীবিদের সাথে আলোচনা করে দেখবো কি করণীয়। তাছাড়া সংগঠনের গঠনতন্ত্রের দিকেও খেয়াল রাখতে হবে। সবমিলিয়ে নিয়ম মাফিক পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, আদালতের একটি খাম পেয়েছি। জরুরী ভিত্তিতে সদর দপ্তরে আসায় খুলে দেখতে পারিনি। তবে বুধবার অফিসে ফিরে দেখবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নে মাসুদ স্বপদে বহালের হাই কোর্টের রিটের রায়, বাস্তবায়নে মিলতে পারে ভাগ্য

আপডেট সময় : ০২:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪