সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দামুড়হুদা সীমান্তের মাঠ থেকে ১০টি সোনার বার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে একটি মাঠ থেকে বিজিবির সদস্যরা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি সোনার বার উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানায়।এর আগে বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপি সীমান্তের এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বাড়াদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট মাঠের মধ্যে ফেলে পালিয়ে যায়।পরে বিজিবির সদস্যরা মাঠের মধ্যে থেকে কুড়িয়ে সোনার বার গুলো উদ্ধার করে। এসময় ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা সীমান্তের মাঠ থেকে ১০টি সোনার বার উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪