সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ায় দুই পুলিশের উপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ায় দুই পুলিশের উপর হামলা
হামলার শিকার ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম ও কনস্টেবল ফখরুল ইসলাম

অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ায় দুই ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চলাকালে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ছাগলনাইয়ার ডাকবাংলা সড়কে দুই ট্রাফিক পুলিশের ওপর হামলা করেছে সিএনজি অটোরিকশা চালকরা।

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম ও কনস্টেবল ফখরুল ইসলাম।

পুলিশ জানায়, ছাগলনাইয়ায় অবৈধ যানচলাচল বন্ধে বিশেষ অভিযান চলাকালে চারটি সিএনজি অটোরিকশা আটক করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশা চালকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে।

পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম বলেন, অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ার সময় চালকরা এসে আমাদের ওপর হামলা শুরু করেন। দলবদ্ধভাবে এসে তারা আমার মাথায় আঘাত করে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম বলেন, আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের সময় আকস্মিক ৫০-৬০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। হাতে থাকা জরিমানার বই ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। দলবদ্ধ হয়ে তারা আমাদের কাজে বাধা দেয়। মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত ও দুর্ভোগ লাঘব করতে এসে যদি এমন হামলার শিকার হতে হয় তাহলে এটি দুর্ভাগ্যজনক।

এ ব্যাপারে ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) এসএম শওকত বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ায় দুই পুলিশের উপর হামলা

আপডেট সময় : ০৪:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪