সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল ,নৌকা জব্দ দুই ব‍্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ অভিযানে গত ২৬ শে নভেম্বর থেকে ২৮ শে নভেম্বর তিন দিনে ১৫ হাজার মিটার কারেন্ট জাল,৩ বস্তা চায়না দুয়ারী জাল,২০টি অবৈধ চরঘরা,৩টি অবৈধ বেহুন্দী জাল ও ২ টি চিংড়ি জাল ও তিন টি নৌকা জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন জাটকা সংরক্ষণ অভিযানে তিন দিনে ৪ লাখ টাকার অবৈধ জাল ৩ টি নৌকা জব্দ ।

জাটকা সংরক্ষণ অভিযান ২০২৪ এর কার্যক্রম বাস্তবায়ন এর নিমিত্তে নলছিটি উপজেলার বাদুরতলা বাজারে ৩ টি জালের দোকান ও গুদামে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। নলছিটি ফেরী ঘাট সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক),(১) লংঘন ও ৫(১) ধারায় ৫০০০ টাকা করে ১০,০০০ টাকা জরিমানা করেন সহকারী নলছিটির কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সমাপ্তি রায়।

গত ২৭ শে নভেম্বর ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ চরঘরাজাল ও ৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

২৮ শে নভেম্বর অভিযানে ৩ টি অবৈধ বেহুন্দি জাল ২ টি চিংড়ি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এবং তিনটি নৌকা আটক করে নিলামে বিক্রি করা হয় ১৫ হাজার টাকায়।জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে ।

জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে জাটকা সংরক্ষণ অভিযানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জিয়াউদ্দিন,
সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্রশীল,
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমণীকুমার মিস্ত্রি,সহ পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল ,নৌকা জব্দ দুই ব‍্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪