সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে সহকারী কমিশনার,ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার, ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

সোমবার বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন সদর আমলী আদালতে এই মামলা করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কামাল হোসেন। আদালতের বিচারক নুরুল আমিন মামলটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, বরিশাল কোতয়ালী মডেল থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার রাসেল, ওসি সাখাওয়াত হোসেন, সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন, ফিরোজ, শামিম, দ্বীপায়ন, কনস্টবল ইউনুস, এএসআই নজরুল ইসলাম, মেহেদী হাসান, কনস্টবল হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম ও নয়ন চন্দ্র সরকার।

২০১৮ সালে এই সকল পুলিশ সদস্যরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও নগর গোয়েন্দা শাখার কর্মরত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালে মাওলানা কামাল হোসেনকে পুলিশ বাদী মামলা দিয়ে চার মাস ২২ দিন কারাবন্দি রাখে। জেলখানায় নেয়ার আগে থানায় বসে কামাল হোসেনের উপর নির্যাতন চালায় পুলিশ।

ঐ ঘটনার বিচার চেয়ে ঘটনার ছয় বছর পর আদালতে মামলা করেন তিনি। মামলা নম্বর সিআর ২২৬৬/২৪ যার স্বারক নম্বর ৭১২।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সহকারী কমিশনার,ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪