সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দর্শনার প্যানেল মেয়র আঃলীগ নেতা নফর অস্ত্রসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদিন নফর দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী আটককৃত নফরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে নফর দর্শনার পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্যানেল মেয়র ও কেরুজ শ্রমিক নেতা।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে দর্শনা দক্ষিণ চাদপুর নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার প্যানেল মেয়র আঃলীগ নেতা নফর অস্ত্রসহ আটক

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪