সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

চাখার ইউপি চেয়ারম্যান টুকুসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,একই মামলার আসামী ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ কর্মী মজিবর রহমান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক রেনেসা খানম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদের মধ্যে চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাখার বাসস্ট্যান্ডে অগ্রণী ব্যাংকের ভিতরে বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ অবস্থা থেকে থানা পুলিশ উদ্ধারের পরে এক বিএনপি নেতার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। চাখার বাসস্ট্যান্ডে ওইদিন তার মোটরসাইকেলটিও পুড়িয়ে ফেলা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। একই মামলার আসামী উপজেলার চাখারের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মজিবর রহমানও আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছিলেন। উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাখার ইউপি চেয়ারম্যান টুকুসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪