সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কালকিনিতে বোমা হামলায় চিকিৎসাধীন প্রবাসী সুজন সরদার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌তি‌নি‌ধিঃ

মাদারীপুরের কালকিনিতে গতকাল বোমায় হামলায় আহত প্রবাসী মোঃ সুজন সরদার(৩২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ।

নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে। তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী। কিছুদিন পূর্বে ছুটিতে দেশে আসেন সুজন।

জানা যায়,গতকাল কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জিয়া পরিষদের কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর বোমা হামলা করেন।এসময় বিএনপির দুই কর্মী সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন।পরে আহত সুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ (১৫ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় সুজন মারা যায়।

এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান,”বোমা হামলায় আহত সুজন সরদার নামের এক ব্যক্তি মারা যাওয়ার সংবাদ শুনেছি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে বোমা হামলায় চিকিৎসাধীন প্রবাসী সুজন সরদার নিহত

আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪