সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কাল‌কি‌নি‌নি‌তে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভ্যানচালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ

মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী(৩৩) নামে এক ভ্যানচালক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে ডাসার উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকরে যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে ফিরছিলো স্বপন। পথিমধ্যে উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান, আমাদের বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই। এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তুলেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ডাসার থানার ওসি মো. মাহমুদ-উল হাসান বলেন, স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাল‌কি‌নি‌নি‌তে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভ্যানচালক নিহত

আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪