সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর শিক্ষা সফর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ (কোটালীপাড়া) প্রতিনিধি
জিয়াদুল ইসলাম
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রজনীগন্ধা সাংস্কৃতিক সংসদ এর তত্ত্বাবধানে শিক্ষা সফর করা হয়েছে। আজ ০৯ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ০৭ ঘটিকায় কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় হতে বাসেযোগে শতাধিক জামায়াত ইসলামের সহযোগী সদস্য, কর্মী, রুকন শিক্ষা সফরে রওয়ানা হন এবং পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় ১১.৩০ ঘটিকায় পৌছান। সেখান থেকে উপজেলার সাঈদখালী গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. এর বসতভিটা পরিদর্শন করেন। তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি ফাউন্ডেশন সহ দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। শিক্ষা সফরে কোটালীপাড়া উপজেলা আমীর মোঃ সোলায়মান গাজী এবং সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দ্বয় সহ দায়িত্বশীল গন দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এবং দ্বিনী কাজের আলোকে শিক্ষামূলক দিক তুলে ধরেন। তারা বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি ছিলেন বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। জালিমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ ১৩ টি বছর তিনি বহুকষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও জালিমদের কোনো ফাঁদে পা দেননি। জালিমের বশ্যতা স্বীকার করেননি। তিনি একাধারে আলেম, ইসলাম প্রচারক, লেখক, রাজনীতিবিদ, সমাজকর্মী ও সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নেতাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর জনপ্রিয়তা, রাজনৈতিক দল, রাষ্ট্র সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। দায়িত্বশীল গন সফরের পুরো সময়টা ইসলামী শিক্ষামূলক আলোচনা করেন ও জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচীর উপর গুরুত্বারোপ করেন। শিক্ষা সফরে আরো অংশ নেন গোপালগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এনামুল হক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী, কোটালীপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। শিক্ষা সফরে অংশ নেয়া সকলে দেলাওয়ার হোসাইন সাঈদির প্রতিষ্ঠিত তাফ্হীমুল কুরআন আলীয়া মাদ্রাসা ও পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ, লাইব্রেরী ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর শিক্ষা সফর

আপডেট সময় : ০৯:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪