সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

দল কানা না হওয়ার আহ্বান সারজিসের ভবিষ্যতে দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে- হাসনাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
আমাদের দলকানা হওয়া যাবেনা। যে দলই হোক না কেন, দল কানা হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
বুধবার বিকেলে তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে সে যেই হোক না কেন প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নিবেন। আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এতো বড় একটা গণহত্যা চালানো হয়েছে সেটা কি কারণে হয়েছে এটা মনে রাখতে হবে। যারা ক্ষমতা পিপাসু যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তাদের আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।
তিনি আরো বলেন, কেননা যেই গণহত্যা চালানো হয়েছে। তা ইতিহাসে বিরল। ১৮ বছর বয়সী ছেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছে। তিন বছরের শিশুও রেহাই পায়নি। অনেক অভিভাবক আমাদের কাছে এসেছে। তাদের সন্তানদের জন্য কেঁদেছে। তাই ১৯৭১ সালের সালের ইতিহাস যেমন শিক্ষার্থীদের পড়ানো হয়। তেমনি ২০২৪ সালে যে গণ অভ্যূত্থান হয়েছে সেটিও পাঠ্য তালিকায় অর্ন্তভূক্ত করে পড়ানো উচিত।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেয়া উচিত। কারণ এখন সবাই অনেক সচেতন। বাজারে কি ফোন এসেছে তা এখানকার সবাই জানে।
শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, শিক্ষার্থী তিন ধরনের আছে। একটা ধরণ প্রজাপতির মত। তাদের দ্বারা ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রাখতে পারেনা। আরেক ধরনের শিক্ষার্থী আছে, তারা মৌমাছির মত। তারা ফুলের মধুর আহরণ করে। তার মানে শিক্ষকের কথা শোনে। সে মোতাবেক পড়াশোনা করে। এছাড়া আরেক ধরনের শিক্ষার্থী আছে তারা ভ্রমরের মত। ভ্রমন যেমন ঘুরে বেড়ায় তেমনি তারা পড়াশোনাতেও। তাই তোমাদের মৌমাছির মত হতে হবে। ভালভাবে জ্ঞান আহরণ করতে হবে।
তিনি আরো বলেন, নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সাথে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সান সহ অন্যান্য সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপজেলার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পরে তেতুঁলিয়া পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দল কানা না হওয়ার আহ্বান সারজিসের ভবিষ্যতে দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে- হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৪:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪