ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: জামালপুরের সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয়ে ক্যান্সার রোগীর কথা বলে চাঁদা তুলতে গিয়ে তিনজন ‘ভুয়া সমন্বয়ক’কে আটক করেছেন সাধারণ জনতা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তিনজনকে পুলিশে দেওয়া হয়। আটকরা হলেন- সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওয়াদুদের মেয়ে ও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৈশাখী আক্তার (২১), চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাদ হাসান (১৮), চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে ও সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাদ হাসান (১৯) ও একই ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকার সুরুজ আলীর ছেলে ও আলহাজ্ব মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী সিফাত আহমেদ (১৯)।

আটক বৈশাখী বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর জন্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলি। উত্তোলনকৃত প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেই।

তিনি এই টাকা দিয়ে কী করেন তা আমরা জানি না। এছাড়া রিফাত ও সিফাত বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে টাকা উত্তোলন করার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে আকুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, তারা সাধারণ শিক্ষার্থী। এমন কাজ আর করবেন না এমন শর্তে তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪