সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়া ডিগ্রী কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ মৃধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রিয়াজ উদ্দিন আহম্মেদ (রিয়াজ মৃধা ) উপজেলার ঐতিহ্যবাহী বানারীপাড়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ্ বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ উদ্দিন আহম্মেদকে (রিয়াজ মৃধা ) বানারীপাড়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এবং মোঃ মহিদুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পেয়ে কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমসহ শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন আহম্মেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় নতুন সভাপতি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা সচেতন এলাকাবাসীর সহায়তা কামনা করেন। এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ উদ্দিন আহম্মেদ (রিয়াজ মৃধা) ঐতিহ্যবাহী এ কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় বানারীপাড়ার বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়া ডিগ্রী কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ মৃধা

আপডেট সময় : ০৫:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪