সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

নেলসন ম্যান্ডেলা পদক পেলেন সাংবাদিক রাহাদ সুমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
দুই যুগেরও অধিক সময় ধরে
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন নেলসন ম্যান্ডেলা পদক পাওয়ার গৌরব অর্জন করেছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ বিশেষ অতিথিরা সাংবাদিক রাহাদ সুমনের হাতে নেলসন ম্যান্ডেলা পদক (ক্রেষ্ট), সনদ ও উত্তরীয় তুলে দেন। বিশ্ব শিশুকন্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন ও সার্ক কালচারাল কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, আবৃত্তি, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, আইইউবিএটি’র প্রফেসর ড.এম এ সাত্তার, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, গাজিপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
রাশিদা আফরোজা, দেশরক্ষা আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সারোয়ার হোসেন,
দেশ বরণ্যে নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা,শেরেবাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন,বিশিষ্ট সুরকার ও গীতিকার মাসুদ রহমান মিল্কী, সিরাজগঞ্জের সাবেক চেয়ারম্যান মোঃ মতিউর রহমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক ও উপস্থাপক মঞ্জুর হোসেন ঈসার প্রাণবন্ত সঞ্চালনায় সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন স্বাগত বক্তৃতা করেন।
এদিকে সাংবাদিক রাহাদ সুমন নেলসন ম্যান্ডেলা পদক পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেলসন ম্যান্ডেলা পদক পেলেন সাংবাদিক রাহাদ সুমন

আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪