সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ: বাহাউদ্দিন নাছিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

এবার বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেউলিয়া হওয়ার পথে তালিকায় তো বাংলাদেশের নাম আগে ছিল না। ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে তা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। উনার (ড. মুহাম্মদ ইউনূস) শাসনামলে তালিকায় নাম এসেছে। দেউলিয়া হওয়ার পথে তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের মানুষও এতদিন ভাবেনি। এখন কী হয়েছে! মাত্র দুই মাস পার হতেই দেউলিয়ার পথে তালিকায় নাম এসেছে।

তিনি আরও বলেন, দেউলিয়া হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। দুই মাসের মধ্যে এখানে নিয়ে যাওয়ার জন্য কে দায়ী? কলকারখানা বন্ধ, দরিদ্র মানুষ কষ্টে আছে। প্রতিটা জিনিসের দাম বাড়ছে। নাছিম বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। আওয়ামী লীগকে যারা গ্রেপ্তারের মধ্য দিয়ে, মিথ্যা মামলার মধ্য দিয়ে নিশ্চিহ্ন করতে চায়, তারা দুঃস্বপ্ন দেখছে।

উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে তালিকায় বাংলাদেশও রয়েছে। এ ছাড়া, রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ: বাহাউদ্দিন নাছিম

আপডেট সময় : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪