সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মুয়াজ্জিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পরকীয়া সম্পর্কে জড়িয়ে তিন সন্তানকে রেখে দুই সন্তানের জনক মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে পালিয়ে গেছেন সৌদি প্রবাসীর স্ত্রী। মাকে ফিরে আসার জন্য শিশুকন্যার আহাজারি চলছে প্রবাসীর বাড়িতে। এ খবর পেয়ে সৌদিতে অসুস্থ হয়ে গেছেন প্রবাসী।

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মাকে ফেরত পেতে থানায় অভিযোগ করেছেন এইচএসসি পড়ুয়া প্রবাসীর বড় মেয়ে।

জানা গেছে, চলতি বছর আগস্ট মাসের ১৩ তারিখ সকাল ১০টার দিকে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজে পড়ুয়া মেয়ের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সুরাইয়া খানম আর বাড়িতে ফিরে আসেননি। পরে জানা গেছে, পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের শওকত গাজীর ছেলে মোতাহার রহমান মিন্টুও (৪০) লাপাত্তা। তিনি চাঁদখালী বাজারের কাপড় ব্যবসায়ী ও মসজিদের মুয়াজ্জিন। এক বছর আগে সুরাইয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন তারা। সুখের সংসার করার জন্য তারা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মুয়াজ্জিন মিন্টুর স্ত্রী জানান, ১০ বছরের একটি মেয়ে ও ৪ বছরের ছেলে রেখে পরকীয়া করে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন তার স্বামী। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাচ্চাদের নিয়ে দরিদ্র বাপের বাড়িতে খুব কষ্টে আছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তাদের সন্ধান না পাওয়ায় কিছু করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মুয়াজ্জিন

আপডেট সময় : ০৪:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪