সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

দর্শনায় কেরুজ টেন্ডার বাক্স ভাঙচুরের মামলা,আসামী ২০/২৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় (কেরু এ্যান্ড কোং)কেরু চিনি কলের ৩ তলা হতে টেন্ডার বক্স ছিনতাই করে রাস্তায় নিয়ে এসে ভাংচুরের ঘটনায় দর্শনা থানায় অজ্ঞাত ২০/২৫ জন উল্লেখ করে একটি মামলা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় কেরু কর্তৃপক্ষ বাদী হয়ে দর্শনা থানায় এ মামলা দায়ের করে।অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করা হয়। যার নং-০৬, তাং-০৮-১০-২৪ইং ধারা-১৪৩, ৪৪৮, ৩৭৯ ও ৪২৭।উল্লেখ্য সোমবার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ মাড়াই মৌসুম চালুর লক্ষ্যে ৯টি খামার ও ডোঙ্গার (কেইন কেরিয়ার) এর ঠিকাদারীর টেন্ডার ড্রপের দিন ছিল। সকাল থেকেই সকল প্রকার সহিংসতা এড়াতে কেরু কর্তৃপক্ষ দর্শনা থানা পুলিশের একটি দল কেরু জেনারেল অফিসের নিচে উপস্থিত রেখেছিল। তারপরও টেন্ডার বাক্স খোলার পর ২৫/৩০ জন দুর্বৃত্তরা মিলে কেরু জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে ভাঙচুর করে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, কেরু চিনিকলের টেন্ডার বাক্স ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় কেরু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থানায় মামলা দায়েরের জন্য একটি অভিযোগ দাখিল করেন।পরে মঙ্গলবার রাতে দর্শনা থানায় অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়। এ ব্যাপারে কেরু কোম্পানীর মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, কোম্পানির উদ্ধতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক দর্শনা থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় কেরুজ টেন্ডার বাক্স ভাঙচুরের মামলা,আসামী ২০/২৫ জন

আপডেট সময় : ০৭:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪