সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় ভুয়া ডাক্তারকে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ভুয়া এক ডাক্তারকে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
ডাক্তার মো. কুতুবুদ্দিন নামের এই ভুয়া ডাক্তারের বাড়ি নড়াইল জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায়। তার পিতার নাম মো. রুহুল আমিন। জানাগেছে, বহু বছর আগে কুতুবুদ্দিন নিজ এলাকা ছেড়ে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি স্বরূপকাঠি পৌর শহরে এবং একই উপজেলার আলকীর হাটে চেম্বার করে আসছিলেন। এছাড়া প্রতি সোমবার বরিশালের বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের পিছনে চেম্বারে বসে অর্শ্ব ও পাইলসের চিকিৎসা করতেন। তিনি অর্শ্ব ও পাইলসের অপারেশনও করেন।
. সোমবার (৭ অক্টোবর) সকালে তাকে বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের ভিতরে চেম্বার থেকে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ অন্তরা হালদার আটক করেন।
এসময় তিনি মোবাইল কোর্টে ( ভ্রাম্যমান আদালত ) ভুয়া এ ডাক্তারের বিরুদ্ধে একটি মামলা রুজু করে আসামীকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

এ বিষয়ে উপজোলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ অন্তরা হালদার জানান,ভূয়া ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা নিয়ে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

এদিকে ভুয়া ডাক্তারের পক্ষে তার চেম্বার লাগোয়া জুয়েলার্সের মালিক ও ইউপি সদস্য স্বপন রায় এবং জুতা ও সিলিন্ডার গ্যাসের দোকানী মো. জুয়েল জরিমানার টাকা পরিশোধ করেন। এদিকে ভূয়া ডাক্তারকে আটক করে মোবাইল কোর্টে জরিমানা করায় স্থানীয় সচেতনমহল ইউএনও ডাঃ অন্তরা হালদারকে সাধুবাদ জানিয়েছেন।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ভুয়া ডাক্তারকে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪