সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির মোল্লা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার বিএনপি নেতার দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ অক্টোবর) সকালে তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ( ৪ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও উপজেলার চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরকে গ্রেফতার করা হয়।

ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী সাব্বির ও সন্দেহভাজন আসামী মিজানুর রহমান এবং জাকির হোসেন মোল্রাকে
গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা গত ২৫ আগস্ট সদ্য সাবেক বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন সুনির্দিষ্ট ও ৩০/৪০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামী করে ২০১৮ সালের ২ মে তার বসত বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বালুর ড্রেজারে হামলা, ভাংচুর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির মোল্লা গ্রেফতার

আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪