সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মালিকের স্ত্রীকে বিয়ে, প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর বউকে ঘরে তুললেন মালিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

খুলনার পাইকগাছায় ভবনের কাজ করার সুবাদে মালিকের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে মোস্তফা দফাদার নামে এক রাজমিস্ত্রীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

এলাকাবাসী বলছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজ করতে এসে ভবন মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। আটদিনের পরিচয়, চারদিনের পরকীয়া ও পাঁচদিন পর পালিয়ে হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর গ্রামে ঘরজামাই থাকেন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সঙ্গে। একপর্যায়ে আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সঙ্গে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর।

বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সবার আলোচনায় বিষয়টি বেশ মুখরোচক হয়েছে। উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

স্থানীয় ইউপি সদস্য সহিলউদ্দি সরদার জানান, কামাল সরদারের সুন্দরী স্ত্রী রাজমিস্ত্রির সঙ্গে চলে যাওয়ায় দুই পরিবারের সঙ্গে আলোচনা করে রাজমিস্ত্রির বউকে কামাল বিয়ে করেছে। ঘটনাটটি সত্য।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তুষার কান্তি দাশ বলেন, আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে এখন শুনছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মালিকের স্ত্রীকে বিয়ে, প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর বউকে ঘরে তুললেন মালিক

আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪