সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বানারীপাড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ( ৪ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরকে গ্রেফতার করা হয়। বানারীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার বসত বাড়ি ও ,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী সাব্বির ও সন্দেহভাজন আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির বহিস্কৃত সভাপতি আনিস মৃধা গত ২৫ আগস্ট সদ্য সাবেক বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন সুনির্দিষ্ট ও ৩০/৪০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামী করে ২০১৮ সালের ২ মে তার বসত বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বালুর ড্রেজারে হামলা, ভাংচুর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ মামলাটিকে রাজনৈতিক হয়রাণীমূলক মিথ্যা মামলা হিসেবে আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

আপডেট সময় : ১২:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪