১১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
দামুড়হুদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

দামুড়হুদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা ও দর্শনায় “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম থেকে র‌্যালি বাহির হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দামুড়হুদা পাইলট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আব্দুল মমিন, বখতিয়ার হোসেন, নাসির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অপরদিকে, দর্শনা পৌরসভার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবির, শিক্ষক হাসমত আলী, মাহমুদা খাতুন, শামসুল নাহার তুলি,শামসুল নাহার হীরা, আরিফুল ইসলাম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মেহবুব, সুমিতা খাতুন, নাসরিন আক্তারী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019