সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মহানগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভায় ।আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ ০১ অক্টোবর  সকাল ১১ঃ০০ টায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয় । সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় কালে সভাপতি মহোদয় মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়ন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন,  প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি শারদীয় দুর্গাপূজা উদযাপন কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম যেমন- মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোন ধরনের গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী প্রদান করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটি,  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, কমিউনিটি পুলিশিং কমিটি সহ সংশ্লিষ্ট সকল কে আসন্ন শারদীয় দুর্গাপূজা  নিরাপদ, নির্বিঘ্ন  ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার আহ্বান জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধি, বরিশাল সিটি কর্পোরেশন প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি,  সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ,  বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪