সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

একযোগে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ৩৬৫ এসআই বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পুলিশের কর্মকাণ্ডে গতি ফেরাতে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে কর্মরত ৩৬৫ জন উপপরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে। সেই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ফলে বদলি ও পদায়নে কর্মমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশের ভেতরে-বাইরে।

গত ২১ সেপ্টেম্বর পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ড. মো. আশরাফুর রহমান ঢাকা পোস্টকে এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বদলি একটি চলমান প্রক্রিয়া। দীর্ঘদিন একই রেঞ্জ ও জেলায় কর্মরত থাকা পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ‍্যে তাদের নতুন অন‍্য রেঞ্জে পদায়ন করার কার্যক্রম চলমান আছে। মূলত পুলিশের কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই বদলি ও পদায়ন কার্যক্রম চলছে।

ময়মনসিংহ জেলার ১৪৭ জন, নেত্রকোনার ৯৭, জামালপুরের ৮০ এবং শেরপুর জেলার ৪১ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একযোগে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ৩৬৫ এসআই বদলি

আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪