সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার রাত নয়টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও ভাই জাকিরুল আলম (৩৯)। এ ঘটনার পরপরই অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাসায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল, মাদক বিক্রির টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম অভিযোগ করে বলেন, বাড়ির পাশ্ববর্তী রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া নারী মাদক ব্যবসায়ী রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ওই পরিবারটি আমার ওপর ক্ষিপ্ত হয়। রোববার রাতে গৈলা বাজারে একটি দোকানের সামনে বসে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। এরইমধ্যে মাদক ব্যবসায়ী রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয়। আমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা চালায়। এসময় আমার অপর ভাই সেনা সদস্য জাকিরুল ইসলাম (এলপিআর) আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর জখম করে নাফিস ও পিয়াল। অভিযোগ করে তিনি আরও বলেন, আমাদের আহত দুই ভাইকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও হামলা চেষ্টা চালায় ওই মাদক পরিবার। হামলা থেকে রেহাই পেতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। এবিষয়ে জানতে অভিযুক্ত রোকসানা ও তার দুই ছেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ জানান, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪