সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীসহ ২ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
রাস্তার ধারে সাড়িবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ১০-১২ টি ভ্যান। হঠাৎ মহাসড়ক দিয়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে দাঁড়িয়ে থাকা এ সব ভ্যানের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন বৃদ্ধ। আহত হয় আরো ৪ জন।

সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ড ভ্যান এবং এর চালককে।

নিহত দুজন হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৭০) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

অপরদিকে আটক কাভার্ড ভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫-৭টি ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস সদস্যরা। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীসহ ২ জন নিহত

আপডেট সময় : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪