সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

তেঁতুলিয়ায় বাস- থ্রি হুইলার সংঘর্ষ নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে থ্রি হুইলার চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানাযায়, নিহত আতিকুল্লাহ বাবু জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বোদা থেকে একটি থ্রি হুইলার চালিয়ে বেকারীর মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটতেই বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নামে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামসুল হক ওই থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় বাস- থ্রি হুইলার সংঘর্ষ নিহত ১

আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪