সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

আমি নির্বাচন করব না: ড. ইউনূস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান। এই অধিবেশনের ফাঁকে তিনি বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন। যোগদান করছেন নানান অনুষ্ঠানেও।
স্থানীয় সময় মঙ্গলবার এমনই একটি অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। অনুষ্ঠানটির নাম ক্লাইমেট-ফরোয়ার্ড। আয়োজক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সেখানে দীর্ঘ ২৫ মিনিট কথা বলেন এই নোবেলজয়ী। কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের নির্বাচনের বিষয়। বাদ যায়নি গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ও।

অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক ড. ইউনূসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাকে দেখে কী আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না।’

নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। সে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমি নির্বাচন করব না: ড. ইউনূস

আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪