সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিওর লোকজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এনজিওর লোকজন এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউপির ৬নং ওয়ার্ডের দৌলতপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ করে দৌলতপুর এলাকার কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নিই। সেই ঋণের প্রতি সপ্তাহের কিস্তি ২৫০০ টাকা। এরমধ্যে ১৩টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের পরিস্থিতির কারণে ঋণের কিস্তি দিতে বিলম্ব হচ্ছিল। যার জন্য ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম আমার বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গরু (গাভি) ছিনিয়ে নিয়ে যান।

এ সময় গরুটি নিতে তাদেরকে নিষেধ করলেও তারা আমার কোনো কথা শোনেননি। আমি অসহায় মানুষ। আর বিপদের কারণে টাকা দিতে পারছি না। তাই তাদেরকে বলেছি সমিতির টাকা শিগগিরই পরিশোধ করে দেব। তবুও তারা গরুটি নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে গরু ছিনিয়ে নেয়া অমানবিক কাজ। তারা কিস্তি আদায় না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এমন অমানবিক কাজের জন্য আমিও এনজিওটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

গরু ছিনিয়ে নেয়ার ব্যাপারে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম জানান, এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। তাকে সেই টাকা পরিশোধ করতে বারবার বলেছি। তিনি টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে এসেছি।

ওই এনজিওর ম্যানেজার মো. শামীম জানান, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু আনা হয়েছে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিওর লোকজন

আপডেট সময় : ০৪:২০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪