সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে

{"fte_image_ids":[],"remix_data":[],"source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ী এলাকায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজিবাইকের চালক গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩) ও ইজিবাইকের যাত্রী উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে পোলট্রি খামারি নুর হোসেন কাজী (৬০)। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। গৌরনদী থেকে এক দিন বয়সী মুরগির বাচ্চা নিয়ে ইজিবাইকে যাচ্ছিলেন ইজিবাইকচালক ও একজন যাত্রী। রথবাড়ী এলাকায় পৌঁছালে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যান সড়কের পাশের খালে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও আগৈলঝাড়া থানার পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। ইজিবাইকের চালক হেলাল শরীফকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত

আপডেট সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪