সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

পুলিশের লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাজধানীর বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লা বিক্রি করতে গিয়ে মো. তুহিন আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা। কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে দুষ্কৃতকারীরা।

থানার ভেতরে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও ধ্বংস করা হয়। সে সময় লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ রেখে দেন তুহিন। পরে তা বিক্রয়ের জন্য ঢাকা থেকে কুমিল্লায় আসেন। পরে গোপন সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে ব্যাবের অভিযান অব্যাহত থাকবে। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শীবেন বিশ্বাস জানান, র‍্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪