সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কান ধরিয়ে উঠ-বস করানোর পর হিরো আলমকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে তার ওপর হামলা করা হয়।

হিরো আলমের অভিযোগ, বিএনপির লোকজন তাকে কান ধরিয়ে উঠ-বস করানোর পর মারধর করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম। তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং ২০২৩ সালে বগুড়া-৪ আসনে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ এনে মামলা করেন হিরো আলম।

হিরো আলম বলেন, আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করল। তারা বলতেছে যে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। কেউ যদি ভিডিও ফুটেজ দেখাতে পারেন আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি পুরো বগুড়া শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরব।

তিনি বলেন, আমাকে হত্যা করার উদ্দেশে হামলা করা হয়েছে। আপনারা ফুটেজ দেখেছেন। যারা মেরেছে তাদের চেহারা দেখেছি। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে।

হিরো আলম বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের পাওয়ার বেড়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের লোকজন আমাকে মারধর শুরু করেছে।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। বিএনপির কোন লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রহিম রানা বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন, এটা আমরা শুনেছি। কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কান ধরিয়ে উঠ-বস করানোর পর হিরো আলমকে মারধর

আপডেট সময় : ১০:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪